বিনোদন | The Daily Ittefaq

‘ক্যারিয়ার বিবেচনায় হেনস্তার বিষয়ে অনেকে চুপ থাকেন’

‘ক্যারিয়ার বিবেচনায় হেনস্তার বিষয়ে অনেকে চুপ থাকেন’
বিনোদন ডেস্ক১৩ অক্টোবর, ২০১৮ ইং ১৪:২৬ মিঃ
‘ক্যারিয়ার বিবেচনায় হেনস্তার বিষয়ে অনেকে চুপ থাকেন’
 
বলিউডে এখন বইছে ‘মি টু’ ঝড়। এই আলোচনায় উঠে এসেছে বিভিন্ন তারকার নাম। বাদ যায়নি বলিউড কাঁপানো নায়িকারাও। প্রথমদিকে অনেকে চুপ থাকলেও একে একে নিজেদের অভিজ্ঞতার কথা খোলামেলাভাবে বলছেন গণমাধ্যমে। তনুশ্রীর ঘটনার পর এই চর্চাটা আরো বেড়েছে।
 
সম্প্রতি এ বিষয়ে মুখ খুললেন শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। ক্যারিয়ারের শুরুর দিকে এমন অনেক ছোট ছোট অভিজ্ঞতা হয়েছে তার। এমনটাই বললেন জ্যাকুলিন। তবে কারো নাম উল্লেখ না করে নিজের বিভিন্ন বিষয় নিয়ে বলেন তিনি।
 
জ্যাকুলিন বলেন, ‘ক্যারিয়ারের প্রথমদিকে এমন অনেক অভিজ্ঞতা হয়েছে আমার। মুঠোফোনে আপত্তিকর বার্তা থেকে শুরু করে শুটিংয়ে গায়ে হাত দেওয়া, সবকিছুই হয়েছে আমার সাথে। কিন্তু এ নিয়ে কখনো কোথাও বলার সাহস পাইনি।’ তবে এ সময়ে এসে সবার এমন সোজাসাপ্টা কথাকে সাধুবাদ জানিয়েছেন তিনি। কিছুদিন আগে নানা পাটেকার ও তনুশ্রী প্রসঙ্গে তোলপাড় বলিউড। একটি শুটিংয়ে তনুশ্রীকে নানা পাটেকার যৌন হেনস্তা করেছেন। প্রথমদিকে তনুশ্রী বিষয়টি শুধুমাত্র গণমাধ্যমে বললেও শেষ পর্যন্ত একটি থানায় নানাকে নিয়ে অভিযোগ করেন।
তবে এত বড় একটি ঘটনাতে কোনো মন্তব্য করেননি বলিউডের অনেক সিনিয়র তারকা। সেই তালিকায় রয়েছে সালমান, শাহরুখ ও অমিতাভ বচ্চনও। বিষয়টি নিয়ে নিজের মতামত প্রকাশ করছেন শুধুমাত্র আমির খান। তিনি অভিযুক্ত কারো সাথে কাজ করবেন না বলেন জানান।
 
ইত্তেফাক/মোস্তাফিজ
এই পাতার আরো খবর -
সর্বশেষ
সর্বাধিক পঠিত
facebook-recent-activity
২ আগষ্ট, ২০২১ ইং
ফজর৪:০৫
যোহর১২:০৫
আসর৪:৪২
মাগরিব৬:৪৪
এশা৮:০৪
সূর্যোদয় - ৫:২৮সূর্যাস্ত - ০৬:৩৯