বিনোদন | The Daily Ittefaq

শাহনাজ শান্তার ‘মন পবনের নাও’ প্রকাশ

শাহনাজ শান্তার ‘মন পবনের নাও’ প্রকাশ
অনলাইন ডেস্ক১৩ অক্টোবর, ২০১৮ ইং ২০:১৩ মিঃ
শাহনাজ শান্তার ‘মন পবনের নাও’ প্রকাশ
প্রকাশনা উৎসবে ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ, সঙ্গীত শিল্পী শাহনাজ শান্তা। ছবি: সংগৃহীত
শাহনাজ শান্তার ‘মন পবনের নাও’ গানের অডিও এবং ভিডিও প্রকাশ হয়েছে। ১১ অক্টোবর ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ব্যানারে  তাদের ইউটিউব চ্যানেল এটি প্রকাশ হয়। 
 
মাহমুদুর রহমান ও শাহনাজ শান্তার কথায় গানে সুর দিয়েছেন মাহমুদুর রহমান। আর সঙ্গীত পরিচালনা করেছেন রাফি মোহাম্মদ। 
 
ইমরাউল রাফাতের পরিচালনায় গানের ভিডিওতে অভিনয় করেছেন নিলয় আলমগীর এবং নাদিয়া নদী। 
 
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ‘ধ্রুব মিউজিক কটেজ’র ইউটিউব চ্যানেল ছাড়াও  গানটি পাওয়া যাবে, ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে।
 
শিল্পী শহনাজ শান্তা জানান, ‘মন পবনের নাও’ গানটির পেছনের গল্পটা ভিন্ন। ছোট ভাই কলেজ পড়াকালীন সময়ে গানটির মুখ লিখেছিলেন। এরপর ব্যস্ততায় আর পুরো গানটি লেখা শেষ করতে পারেননি তিনি। পরে শরণাপন্ন হলেন বোনের। ভাই-বোন মিলে গান লেখা শেষ করলেন। এরপর ভাই সুর দিলেন গানে। আর কণ্ঠ দিলেন বোন শাহনাজ শান্তা। 
মন পবনের নাও গানের অংশ। ছবি: ধ্রুব মিউজিক কটেজের ইউটিউব 
ইত্তেফাক/জেডএইচ
এই পাতার আরো খবর -
সর্বশেষ
সর্বাধিক পঠিত
facebook-recent-activity
২ আগষ্ট, ২০২১ ইং
ফজর৪:০৫
যোহর১২:০৫
আসর৪:৪২
মাগরিব৬:৪৪
এশা৮:০৪
সূর্যোদয় - ৫:২৮সূর্যাস্ত - ০৬:৩৯