অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া চলতি বছরে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন বিয়ে নিয়ে। প্রতিদিনই খবরের কাগজে তার বিয়ে নিয়ে শিরোনাম হয়! এবার নিউইয়র্কে বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে ধুমধামে হলো বিবাহ-পূর্ব অনুষ্ঠান ব্রাইডাল শাওয়ার।
এদিকে বিয়ের প্রস্তুতি নিয়ে সাজসাজ রব প্রিয়াঙ্কার পরিবারে। চলছে অতিথিদের আগমন নিয়ে হিসাব নিকাশ। নিকের ঘনিষ্ঠ স্বজন এবং হলিউড-বলিউডে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ সহকর্মী ও তার পরিবারের সদস্য ছাড়া বেশি কেউ জায়গা পায়নি আমন্ত্রিতদের তালিকায়। আর এ তালিকায় আছে অভিনেত্রীর সাবেক প্রেমিক।
তবে এই প্রেমিক কে, তা নিয়েই বলিউডে জল্পনা তুঙ্গে। তার নাম এখনও পর্যন্ত প্রকাশ করেনি প্রিয়াঙ্কার পরিবার। জানা যায়নি, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সূত্রেও। কিন্তু বাদ যে পড়বেন বিশেষ এক বলিউড তারকা, তা মোটামুটি নিশ্চিত।
সূত্র বলছে, প্রিয়াঙ্কা চান না তার প্রাক্তন প্রেমিকরা উপস্থিত থাকুন এই বিয়েতে। বিয়ের আসরে অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত খোদ প্রিয়াঙ্কারই। সেই নির্দেশ মেনেই তৈরি হচ্ছে তালিকা।
হবু স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চুম্বন প্রিয়াঙ্কার। ছবি: আনন্দবাজার
কে বাদ পড়ছেন প্রিয়াঙ্কার বিয়ের নিমন্ত্রিতদের তালিকা থেকে? কেউ বলছেন ঋত্বিক রোশন, কেউ আবার বলছেন শাহরুখ খান, শাহিদ কাপুর কিংবা হরমেন বাওয়েজা। তবে এরা যে বাদ পড়বেন তা নিশ্চিত নয়।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট প্রিয়াঙ্কা ও নিকের বাগদান হয়। তারপর থেকেই দুজন দেশ-বিদেশ ঘুরছেন।
ইত্তেফাক/জেডএইচ