জাতীয় | The Daily Ittefaq

রবিবার সংসদের ২৩তম অধিবেশন শুরু

রবিবার সংসদের ২৩তম অধিবেশন শুরু
অনলাইন ডেস্ক১৮ অক্টোবর, ২০১৮ ইং ১৬:৩৬ মিঃ
রবিবার সংসদের ২৩তম অধিবেশন শুরু
ফাইল ছবি
দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন আগামী রবিবার বিকেল সাড়ে ৪টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৪ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন।
 
এ অধিবেশন দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন।অধিবেশন হিসাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৩তম এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে। তবে আগামী বিকালে অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের কার্যক্রম ও মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সভায় সভাপতিত্ব করবেন।
 
এদিকে, দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন গত ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২০ সেপ্টেম্বর শেষ হয়। মোট ১০টি কার্যদিবসের এ অধিবেশনে ১৮টি সরকারি বিল পাস হয়। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা বিল, ২০১৮, সড়ক পরিবহন বিল, ২০১৮সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল রয়েছে।
 
ওই অধিবেশনে আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ১৮৯টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ৯টি গৃহীত নোটিশের মধ্যে ৭টি আলোচিত হয়। এছাড়া ৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ৩০টি। বাসস
 
ইত্তেফাক/কেকে
এই পাতার আরো খবর -
সর্বশেষ
সর্বাধিক পঠিত
facebook-recent-activity
২৭ সেপ্টেম্বর, ২০২১ ইং
ফজর৪:৩৩
যোহর১১:৫০
আসর৪:১০
মাগরিব৫:৫৩
এশা৭:০৬
সূর্যোদয় - ৫:৪৮সূর্যাস্ত - ০৫:৪৮