জাতীয় | The Daily Ittefaq

তীক্ষ্ণ দৃষ্টি রাখছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

তীক্ষ্ণ দৃষ্টি রাখছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
নওগাঁ প্রতিনিধি২৮ অক্টোবর, ২০১৮ ইং ১৪:৩১ মিঃ
তীক্ষ্ণ দৃষ্টি রাখছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আন্দোলনকে পুঁজি করে যাতে কেউ ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে সারাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা তীক্ষ্ণ দৃষ্টি রাখছে।’
 
রবিবার নওগাঁর পত্নীতলায় মডেল থানার ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঐক্যফ্রন্টের ৭ দফা দাবির বিষয়ে মন্ত্রী বলেন, ড. কামাল একজন রাজনৈতিক ব্যক্তি। তিনি ৭ দফা দিতেই পারেন। দলীয়ভাবে তাদের সেই দাবির জবাব দেয়া হচ্ছে।
 
এ সময় অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার এমপি, সাধন চন্দ্র মজুমদার এমপি,  রাজশাহী রেঞ্জের ডিআইজি এম. খুরশিদ আলম, জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, চেম্বার অব কমার্সের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএম
 
এই পাতার আরো খবর -
সর্বশেষ
সর্বাধিক পঠিত
facebook-recent-activity
১৮ সেপ্টেম্বর, ২০২১ ইং
ফজর৪:২৯
যোহর১১:৫৩
আসর৪:১৭
মাগরিব৬:০৩
এশা৭:১৬
সূর্যোদয় - ৫:৪৫সূর্যাস্ত - ০৫:৫৮