জাতীয় | The Daily Ittefaq

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল
বিশেষ প্রতিনিধি০৭ নভেম্বর, ২০১৮ ইং ০২:২৪ মিঃ
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় গণভবনে সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যে আলোচনা হয়েছে তার সার সংক্ষেপ ফলাফল ও সিদ্ধান্ত জানাবেন। সংলাপ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেবেন তিনি। গতকাল মঙ্গলবার গণভবনে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
 
এর আগে গত ১ নভেম্বর ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট এবং গত ২ নভেম্বর অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার ১৪ দলের সঙ্গে এবং সোমবার জাতীয় পার্টির (জাপা) সঙ্গে আলোচনা করেন তিনি। মঙ্গলবার গণভবনে পৃথকভাবে আলোচনায় বসেন ইসলামী ঐক্যজোট ও বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে। দুপুর ২টায় ইসলামী ঐক্যজোটের সঙ্গে এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে আলোচনা হয়। আজ বুধবার গণভবনে বেলা ১১টায় ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফায় স্বল্প পরিসরে আলোচনা হবে।
 
ওবায়দুল কাদের বলেন, ‘জোটের বিষয়ে আমাদের দফায় দফায় বসতে হবে। এখন আমাদের অন্যত্র ব্যস্ত থাকার কোনো সুযোগ নেই। সংলাপ যখন শেষ হবে তখন প্রধানমন্ত্রী সাংবাদিকদের সামনে একটা স্পিচ দেবেন।’ তিনি আরো বলেন, ৭ নভেম্বরের পর আর কোনো সংলাপে যাবে না আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, আগামী ৯ নভেম্বর থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ ও জমা নেয়ার কাজ শুরু হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা গ্রহণ চলবে।
 
ইত্তেফাক/নূহু
এই পাতার আরো খবর -
সর্বশেষ
সর্বাধিক পঠিত
facebook-recent-activity
১৩ সেপ্টেম্বর, ২০২১ ইং
ফজর৪:২৮
যোহর১১:৫৫
আসর৪:২১
মাগরিব৬:০৮
এশা৭:২১
সূর্যোদয় - ৫:৪৪সূর্যাস্ত - ০৬:০৩