জাতীয় | The Daily Ittefaq

বঙ্গবন্ধু মেডিকেলে ১০ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধু মেডিকেলে ১০ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক০৮ নভেম্বর, ২০১৮ ইং ১৬:২৯ মিঃ
বঙ্গবন্ধু মেডিকেলে ১০ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর
বিএসএমএমইউ কর্তৃপক্ষের হাতে প্রধানমন্ত্রী অনুদানের অর্থ তুলে দিচ্ছেন। ছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইং।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ জন ব্যক্তি ও একটি সংগঠনকে ১২ কোটি ১৫ লাখ টাকা অনুদান দিয়েছেন। আজ সকাল ১০টার দিকে গণভবনে তিনি এ অনুদান প্রদান করেন।
 
অনুদানপ্রাপ্ত সংগঠনটি হলো, বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রী এ হাসপাতালের অতিদরিদ্র রোগী কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান প্রদান করেন।
 
এ সময় প্রধানমন্ত্রী চারজন শিল্পীকে ৯০ লাখ টাকা অনুদান প্রদান করেন। প্রধানমন্ত্রীর কাছে অনুদানপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার জাকারিয়া মাসুদ, ঢাকার নিউ ইস্কাটনের বেগম বাণিজ্য ফাতেমা জলি, আবাহনী লি.-এর জেনারেল ম্যানেজার সুবাস সোম, ৭১ টেলিভিশনের সাংবাদিক মনজুর মোর্শেদ খান, ঢাকা দক্ষিণ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নীলুফা বেগম, সিরাজগঞ্জ সদরের মোছাম্মাৎ শিখা বেগম, রাজশাহীর পবা উপজেলার সৈয়দা ফাতেমা সিদ্দিকা রুবি, ঢাকার মতিঝিলের মো. সফিউল্লাহ, সেনাবাহিনীর এমপি ইউনিটের মরহুম মো. আবদুর রাজ্জাকের স্ত্রী মোছাম্মাৎ পলি বেগম, ঢাকার আশকোণার বেগম শাহনাজ পারভীন ও ঢাকার মোহাম্মদপুরের মো. মজিবুর রহমান।
 
ইত্তেফাক/নূহু
এই পাতার আরো খবর -
সর্বশেষ
সর্বাধিক পঠিত
facebook-recent-activity
২৫ এপ্রিল, ২০২১ ইং
ফজর৪:০৯
যোহর১১:৫৭
আসর৪:৩২
মাগরিব৬:২৭
এশা৭:৪৪
সূর্যোদয় - ৫:২৯সূর্যাস্ত - ০৬:২২