আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।
জাতীয় নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাবার আর কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসী দলের সঙ্গে আলাপ আলোচনার সুযোগ নেই। তথাকথিত আন্দোলনের বুলি এইগুলো দিয়েও কাজ হবে না।
আজ শনিবার দুপুরে শহরের নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব-উল আলম হানিফ এ কথা বলেন।
সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকারের পতন ঘটানোর আর কারো কোনো সুযোগ নেই উল্লেখ করে আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র হানিফ বলেন, বিএনপি একটি জনধিকৃত দল হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়েছে, আন্তর্জাকিভাবে কানাডার আদালতে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলাদেশে সন্ত্রাসী কোনো দলের রাজনৈতিক কর্মকাণ্ড করার নৈতিক অধিকার থাকতে পারে না।
হানিফ বলেন, বিএনপির আন্দোলন নিয়ে জনগণ আর কখনও ভাববে না, তাদের সন্ত্রাস ও নাশকতা থেকে দেশকে কিভাবে রক্ষা করা যায় সেটাই ভাববে। বাসস
ইত্তেফাক/কেকে