রাজনীতি | The Daily Ittefaq

দেশের মানুষ নির্বাচনের জন্য প্রহর গুণছে: মায়া

দেশের মানুষ নির্বাচনের জন্য প্রহর গুণছে: মায়া
অনলাইন ডেস্ক১০ নভেম্বর, ২০১৮ ইং ২১:২৫ মিঃ
দেশের মানুষ নির্বাচনের জন্য প্রহর গুণছে: মায়া
ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (ফাইল ছবি)
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম আগামী নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রভিত্তিক স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
 
নির্বাচনকে ঘিরে দেশে উৎসবের আমেজ শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করার জন্য প্রহর গুণছে। নির্বাচনে কারো আসা না আসা তাদের নিজস্ব ব্যাপার। এর জন্য নির্বাচন থেমে থাকবে না।
 
মায়া চৌধুরী আজ শনিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলাস্থ নিজ বাড়িতে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে উঠান বৈঠককালে একথা বলেন। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
 
ত্রাণমন্ত্রী বলেন, নির্বাচনকে ঘিরে বহুমুখী মেরুকরণ ও কূটচাল শুরু হয়েছে। জনবিচ্ছিন্ন তথাকথিত নেতারা বাগাড়ম্বর শুরু করেছে। এর সাথে যুক্ত হয়েছে দেশি-বিদেশি ষড়যন্ত্র। এসব মোকাবিলা করে আগামী নির্বাচনকে সাফল্যমণ্ডিত করতে হবে, গণতন্ত্রকে অব্যাহত রাখতে হবে।
 
মন্ত্রী বলেন, নির্বাচন এলে সাম্প্রদায়িক গোষ্ঠীরা সংখ্যালঘুদের ওপর বিভিন্ন ধরনের হুমকি ও নির্যাতন শুরু করে। এর বিরুদ্ধে এখনই সতর্ক থাকতে হবে ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
 
ইত্তেফাক/কেকে
এই পাতার আরো খবর -
সর্বশেষ
সর্বাধিক পঠিত
facebook-recent-activity
১৭ মে, ২০২১ ইং
ফজর৩:৫১
যোহর১১:৫৫
আসর৪:৩৩
মাগরিব৬:৩৭
এশা৭:৫৭
সূর্যোদয় - ৫:১৫সূর্যাস্ত - ০৬:৩২