খেলাধুলা | The Daily Ittefaq

হেলিকপ্টার বিধ্বস্ত, ইংলিশ ক্লাব লেস্টারের মালিক নিহত

হেলিকপ্টার বিধ্বস্ত, ইংলিশ ক্লাব লেস্টারের মালিক নিহত
অনলাইন ডেস্ক২৯ অক্টোবর, ২০১৮ ইং ১৬:২১ মিঃ
হেলিকপ্টার বিধ্বস্ত, ইংলিশ ক্লাব লেস্টারের মালিক নিহত
নিহত ভিচাই শ্রীবদ্ধনাপ্রভা। ছবি-বিবিসি
ইংলিশ ক্লাব লেস্টার সিটির মালিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভিচাই শ্রীবদ্ধনাপ্রভা নিহত হয়েছেন। কোরিয়ান এই ধনকুবের ২০১০ সালে ক্লাবটির মালিকানা নেয়ার পর ২০১৬ সালের প্রিমিয়ার লিগ শিরোপা জিতে। শনিবার রাতে বিমানটি বিধ্বস্ত হয়। তবে মালিকের মৃত্যুর খবর আজ ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
 
ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ওইদিন প্রিমিয়ার লিগের একটি ম্যাচ ১-১ গোলে ড্র হয়। এরপরই কিং পাওয়ার স্টেডিয়ামের পাশে পার্কিং এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে হতাহতের ব্যাপারে ক্লাব কর্তৃপক্ষ কিছু জানায়নি।
 
সোমবার ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়। যাতে বলা হয়, শ্রীবদ্ধানপ্রভা তার দুজন স্টাফসহ মারা গেছেন। ওই হেলিকপ্টারের পাইলট ও একজন আরোহীও দুর্ঘটনায় মারা যান।
 
মৃত্যুর ঘটনায় ক্লাব কর্তৃপক্ষ, খেলোয়াড় ও সমর্থকরা গভীর শোখ প্রকাশ করেছেন। ক্লাবের বহু সমর্থক বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধাও জানিয়েছেন।
 
ইত্তেফাক/কেআই
এই পাতার আরো খবর -
সর্বশেষ
সর্বাধিক পঠিত
facebook-recent-activity
২১ জুলাই, ২০২১ ইং
ফজর৩:৫৮
যোহর১২:০৫
আসর৪:৪৪
মাগরিব৬:৪৯
এশা৮:১১
সূর্যোদয় - ৫:২৩সূর্যাস্ত - ০৬:৪৪