খেলাধুলা | The Daily Ittefaq

টটেনহ্যামকে হারিয়ে শীর্ষে ম্যান সিটি

টটেনহ্যামকে হারিয়ে শীর্ষে ম্যান সিটি
অনলাইন ডেস্ক৩০ অক্টোবর, ২০১৮ ইং ০৯:২৮ মিঃ
টটেনহ্যামকে হারিয়ে শীর্ষে ম্যান সিটি
টটেনহ্যামকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে গত আসরের চ্যাম্পিয়নরা। ওয়েম্বলি স্টেডিয়ামে সোমবার রাতে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে পেপ গার্দিওয়ালার দল।
 
ম্যাচের শুরুতেই জয়সূচক গোলের দেখা পায় ম্যান সিটি। ৬ মিনিটের মাথায় রাহিম স্টার্লিং বা দিক দিয়ে ডি-বক্সে ঢুকে গোলমুখে বল বাড়ান। সুযোগটা কাজে লাগাতে এক মুহূর্তও দেরি করেননি রিয়াদ মাহরেজ। শেষপর্যন্ত এই গোলেই জয় পায় ম্যান সিটি।
 
১০ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে শীর্ষে ফেরা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৬। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া লিভারপুলের পয়েন্টও ২৬। তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা। ২ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি।

ইত্তেফাক/এএম

এই পাতার আরো খবর -
সর্বশেষ
সর্বাধিক পঠিত
facebook-recent-activity
২১ জুলাই, ২০২১ ইং
ফজর৩:৫৮
যোহর১২:০৫
আসর৪:৪৪
মাগরিব৬:৪৯
এশা৮:১১
সূর্যোদয় - ৫:২৩সূর্যাস্ত - ০৬:৪৪