খেলাধুলা | The Daily Ittefaq

মা হলেন সানিয়া মির্জা

মা হলেন সানিয়া মির্জা
অনলাইন ডেস্ক৩০ অক্টোবর, ২০১৮ ইং ১৭:৪৮ মিঃ
মা হলেন সানিয়া মির্জা
শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জা। ছবি: মিড ডে ডটকম
মা হলেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা। আর বাবা হলেন ক্রিকেটার শোয়েব মালিক। এই দম্পতির একটি ফুটফুটে ছেলে হয়েছে। 
 
মঙ্গলবার টুইটারে শেয়ার শোয়েব মালিক তাদের সদ্য আগত অতিথির কথা জানালেন। 
 
তিনি টুইট করেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের একটি ছেলে হয়েছে। 
 
সন্তান হওয়ার খবর শেয়ার করে স্ত্রী সানিয়া যে সুস্থ রয়েছেন তা-ও জানান শোয়েব। বলেন, আল্লার রহমত বর্ষিত হোক তাদের উপর। 
 
সন্তানকে এদিন টুইটারে তিনি ‘বেবি মির্জা মালিক’ বলেই ডেকেছেন।
 
 
এদিকে কয়েক দিন আগে সানিয়া বলেছিলেন, তাদের সন্তানের পদবীতে মা ও বাবা দুজনের পদবীই থাকবে। 
 
২০১০ সালের এপ্রিল মাসে গাঁটছড়া বেঁধেছিলেন সানিয়া ও শোয়েব। 
ইত্তেফাক/জেডএইচ
এই পাতার আরো খবর -
সর্বশেষ
সর্বাধিক পঠিত
facebook-recent-activity
২১ জুলাই, ২০২১ ইং
ফজর৩:৫৮
যোহর১২:০৫
আসর৪:৪৪
মাগরিব৬:৪৯
এশা৮:১১
সূর্যোদয় - ৫:২৩সূর্যাস্ত - ০৬:৪৪