খেলাধুলা | The Daily Ittefaq

বিশ্বকাপে কলা, অার স্ত্রীদের চাইলেন কোহলিরা

বিশ্বকাপে কলা, অার স্ত্রীদের চাইলেন কোহলিরা
অনলাইন ডেস্ক৩০ অক্টোবর, ২০১৮ ইং ১৮:৪৯ মিঃ
বিশ্বকাপে কলা, অার স্ত্রীদের চাইলেন কোহলিরা
ভারতীয় ক্রিকেটাররা খেলার সময় প্রচুর পরিমাণে কলা খান। ছবি: আনন্দবাজার
২০১৯ সালে ইংল্যান্ডে বসছে ক্রিকেট বিশ্বকাপের আসর। আর এই সময় পর্যাপ্ত পরিমাণে কলা চাইলেন ভারতীয় ক্রিকেটাররা। শুধু তাই নয় বিশ্বকাপের সময় স্ত্রীদের সঙ্গে রাখার জন্য অনুমতিও চাইলেন। এছাড়া চলাচলের জন্য ট্রেনের দাবি করেন তারা।
 
ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, মাস কয়েক আগে ইংল্যান্ড সফরে চাহিদামতো কলা মেলেনি কোহলিদের। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জোগাড় করতে পারেনি ভারতীয় দলের পছন্দের ফল। এতে সমস্যায় পড়েন ক্রিকেটাররা। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবার আগে থেকেই কলা ব্যবস্থা করার জন্য বলা হচ্ছে। 
 
সম্প্রতি ভারতীয় দল পরিচালন সমিতির সঙ্গে আলোচনায় বসেন প্রশাসকদের কমিটি (সিওএ)।  প্রসঙ্গটি  সেখানেই উঠে আসে। ভারতের হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের সময় ওই বৈঠকটি হয়। সেখানেই ইংল্যান্ড সফরে চাহিদামতো কলা না মেলার অভিযোগ করেন ভারতীয় ক্রিকেটাররা। এই অভিযোগ শুনে বৈঠকে সমিতির কর্তারা অবাক হন। তারা বলেন, সেসময় ভারতী বোর্ডের খরচায় দলের ম্যানেজার কলা কিনতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। 
কলা খাচ্ছেন ধনি। ছবি: সংগৃহীত
 
বৈঠকে অধিনায়ক বিরাট কোহলি ছাড়াও ছিলেন টেস্টের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে, একদিনের সহ-অধিনায়ক রোহিত শর্মা, কোচ রবি শাস্ত্রী ও নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান এমএসকে প্রসাদ।
 
ক্রিকেটাররা চাইছেন বিশ্বকাপের সময় যে হোটেলে দল থাকবে, তাতে জিম যেন ঠিকঠাক থাকে। এছাড়া ইংল্যান্ডে ট্রেনে ভ্রমণের দাবিও রাখা হয়েছে ক্রিকেটারদের পক্ষে। 
 
কোহলি বলেন, ইংল্যান্ড দলও ট্রেনে ভ্রমণ করে। তাই আমরা চাইছে একটা কোচ পুরো যেন বুক করা হয়। 
 
একই সঙ্গে তিনি জানান, বিশ্বকাপে পুরো সময়ই স্ত্রী-বান্ধবীদের সঙ্গে রাখতে আগ্রহী ক্রিকেটাররা। তবে এটা নিয়ে ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। খবর: আনন্দবাজার ও হিন্দুস্তান টইমস
কলা খাচ্ছেন বিরাট কোহলি। ছবি: হিন্দুস্তান টইমস
 
ইত্তেফাক/জেডএইচ
এই পাতার আরো খবর -
সর্বশেষ
সর্বাধিক পঠিত
facebook-recent-activity
২১ জুলাই, ২০২১ ইং
ফজর৩:৫৮
যোহর১২:০৫
আসর৪:৪৪
মাগরিব৬:৪৯
এশা৮:১১
সূর্যোদয় - ৫:২৩সূর্যাস্ত - ০৬:৪৪