সারাদেশ | The Daily Ittefaq

রাণীশংকৈলে জেল হত্যা দিবসে ওয়ার্কার্স পার্টির জনসভা

রাণীশংকৈলে জেল হত্যা দিবসে ওয়ার্কার্স পার্টির জনসভা
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা০৩ নভেম্বর, ২০১৮ ইং ২২:৫২ মিঃ
রাণীশংকৈলে জেল হত্যা দিবসে ওয়ার্কার্স পার্টির জনসভা
কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন
রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে শনিবার জাতীয় জেলহত্যা দিবসে ওয়ার্কার্স পার্টির এক জনসভা অনুষ্ঠিত হয়। পার্টির জেলা সভাপতি সংসদ সদস্য ইয়াসিন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।
 
বিশেষ অতিথি ছিলেন পার্টির পলিট ব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, নজরুল ইসলাম হক্কানি ও মোসাদ্দেক হোসেন লাবু।
 
জনসভায় বক্তব্য রাখেন পার্টির জেলা সদস্য অধ্যক্ষ তাজুল ইসলাম, তৈমুর হোসেন, আনোয়ারুল ইসলাম, অ্যাড. ইমরান হোসেন চৌধুরী ও আবু জাহেদ জুয়েল প্রমুখ।
 
সঞ্চালনা করেন পার্টির জেলা সম্পাদক ফয়জুল ইসলাম। প্রধান অতিথি তার বক্ত্যবে জাতীয় চার নেতাকে শ্রদ্ধা জানান এবং বিএনপি কে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনকালীন একটি সরকার হবে, তবে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।
 
বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্ম তুলে ধরে তিনি বলেন, গত ১০ বছরে এ সরকার যে উন্নয়ন করেছে তাতে শেখ হাসিনা সরকার নির্বাচনকে ভয় পায় না।
 
শেষে তিনি ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনে আগামী জাতীয় নির্বাচনে তার ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলী এমপিকে আবারও ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
 
ইত্তেফাক/আরকেজি
এই পাতার আরো খবর -
সর্বশেষ
সর্বাধিক পঠিত
facebook-recent-activity
১৮ জুন, ২০২১ ইং
ফজর৩:৪৪
যোহর১২:০০
আসর৪:৪০
মাগরিব৬:৫০
এশা৮:১৫
সূর্যোদয় - ৫:১২সূর্যাস্ত - ০৬:৪৫