সারাদেশ | The Daily Ittefaq

গুইমারায় ভুয়া ক্যাপ্টেনসহ দুজন আটক

গুইমারায় ভুয়া ক্যাপ্টেনসহ দুজন আটক
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি০৩ নভেম্বর, ২০১৮ ইং ২৩:০০ মিঃ
গুইমারায় ভুয়া ক্যাপ্টেনসহ দুজন আটক
সেনা ক্যাপ্টেন পরিচয় দিয়ে গুইমারা বিজিবি সেক্টরের ভিতরে প্রবেশ করলে দুজনকে আটক করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় আটক ব্যক্তিরা গুইমারা সেক্টরের দায়িত্বরত মেজর মাবুবুর রহমান এএমসির সাথে সাক্ষাতের কথা বলে সেক্টরের সংরক্ষিত এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে সেক্টর কমান্ডারের কাছে নিয়ে যায়।
 
বিজিবি সূত্র জানান, আটকৃত ভুয়া ক্যাপ্টেন মূলত নেত্রকোনা আটপাড়া থানার মৃত হাবিবুর রহমানের ছেলে মাঝহারুল ইসলাম এবং তার সাথে থাকা সহযোগী খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বড় ডলুর আব্দুল মান্নানের ছেলে মো. ইব্রাহিম।
 
ফেসবুকে একে অপরের সাথে পরিচয়। এই সূত্র ধরে নেত্রকোনা থেকে মানিকছড়িতে বেড়াতে এসে এ ঘটনা ঘটিয়েছে তারা। আটককৃতদের নিকট থেকে জাল সেনা আইডি ও নিয়োগপত্র পাওয়া গেছে। দুজনকে গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
 
গুইমারা থানার অফিসার ইনচার্জ জানান, দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/আরকেজি
এই পাতার আরো খবর -
সর্বশেষ
সর্বাধিক পঠিত
facebook-recent-activity
১৮ জুন, ২০২১ ইং
ফজর৩:৪৪
যোহর১২:০০
আসর৪:৪০
মাগরিব৬:৫০
এশা৮:১৫
সূর্যোদয় - ৫:১২সূর্যাস্ত - ০৬:৪৫