সারাদেশ | The Daily Ittefaq

যশোরে ট্রাক খাদে হেলপার নিহত

যশোরে ট্রাক খাদে হেলপার নিহত
যশোর অফিস০৪ নভেম্বর, ২০১৮ ইং ০৯:২৩ মিঃ
যশোরে ট্রাক খাদে হেলপার নিহত
যশোরের মণিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাক খাদে পড়ে হেলপার শামছুর (৩০) নামে একজন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক সড়কের বেগারিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত শামছুর মণিরামপুর উপজেলার শ্যামকুড় গ্রামের মৃত রাজ্জাক মল্লিকের ছেলে। এছাড়াও গুরুতর আহত ট্রাকের চালক বিল্লাল একই উপজেলার কামালপুর গ্রামের রহমত আলির ছেলে।
 
মণিরামপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ভূষি বোঝাই ট্রাক বেগারীতলায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকের মধ্যে চালক বিল্লাল ও হেলপার শামছুর আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দায়িত্বরত চিকিত্সক হেলপার শামছুরকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এএম

এই পাতার আরো খবর -
সর্বশেষ
সর্বাধিক পঠিত
facebook-recent-activity
১৮ জুন, ২০২১ ইং
ফজর৩:৪৪
যোহর১২:০০
আসর৪:৪০
মাগরিব৬:৫০
এশা৮:১৫
সূর্যোদয় - ৫:১২সূর্যাস্ত - ০৬:৪৫