পিরোজপুরের কাউখালীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বাইসাইকেল মার্কার সমর্থনে মিছিল করেছে উপজেলা জাতীয় যুব সংহতির (জেপি)ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যায় কাউখালী উপজেলা জাতীয় পার্টির (জেপি) কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে উপজেলা যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জেপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, জেপি নেতা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, জেপির যুগ্ম-সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, জেপি নেতা সাবেক ইউপি সদস্য বজলুর রহমান নান্নু, রাজু আহম্মেদ, সংহতির সাবেক সদস্য সচিব মনজুরুল মাহাফুজ পায়েল, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক হারুন আর রশীদ, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জাহিদ ডাকুয়া, যুব সংহতি নেতা শামীম আহম্মেদ, শহীদুল ইসলাম খান, উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব শামীম হোসেন,যুগ্ম-আহ্বায়ক জয়দেব সমদ্দার, যুগ্ম-আহ্বায়ক আলী আজগর খান সুজন প্রমুখ।
বক্তারা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে আবারো নির্বাচিত করাসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বাইসাইকেল মার্কার সমর্থনে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
ইত্তেফাক/বিএএফ