সারাদেশ | The Daily Ittefaq

মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
মাগুরা প্রতিনিধি০৭ নভেম্বর, ২০১৮ ইং ২৩:২৩ মিঃ
মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
ফাইল ছবি
মাগুরা শহরে বুধবার বিকালে সড়ক দুর্ঘটনায় লিমন হোসেন (২৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। লিমন যশোরে ডিএসবিতে কর্মরত ছিলেন। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। ছুটি শেষে মোটরসাইকেলে করে কর্মস্থল যশোরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা-ঢাকা মহাসড়কের শহরের ঢাকা রোড কাঁচা বাজার এলাকায় একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সদর হাসাপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ চালক জিয়াউরসহ ট্রাকটি আটক করেছে। মাগুরা থানায় মামলা হয়েছে। মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি
এই পাতার আরো খবর -
সর্বশেষ
সর্বাধিক পঠিত
facebook-recent-activity
১৪ জুন, ২০২১ ইং
ফজর৩:৪৩
যোহর১১:৫৯
আসর৪:৩৯
মাগরিব৬:৪৯
এশা৮:১৪
সূর্যোদয় - ৫:১১সূর্যাস্ত - ০৬:৪৪