কুমিল্লার চান্দিনায় পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালী ও আনন্দ মিছিল করেছে বাংলাদেশ রেজভীয়া তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশন চান্দিনা উপজেলা শাখা।
শুক্রবার (৯ নভেম্বর) বিকাল ৩টায় চান্দিনা উপজেলার ছায়কোট রেজভীয়া তালিমুস সুন্নাহ বোর্ড কার্যালয় থেকে একটি র্যালি নিয়ে চান্দিনা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চান্দিনা আল-আমিন মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয়।
মাও. আলহাজ্ব এম. এ মবিন আনোয়ারী রেজভীর সভাপতিত্বে পবিত্র রবিউল আউয়ালয়ের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন বাংলাদেশ রেজভীয়া তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব মুফতি কাজী ছিদ্দিকুর রহমান রেজভী, দপ্তর সম্পাদক মো: কবির হোসাইন মিয়াজি, চান্দিনা উপজেলা শাখার সহ সভাপতি হাজী আব্দুর রব, প্রভাষক মো: জামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাও: কাজী হুমায়ুন কবির আজাদী, মো: রুবেল আহম্মেদ শাওন প্রমুখ।
ইত্তেফাক/নূহু