ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন নারায়ণগঞ্জের টানবাজারের পতিতাপল্লী উচ্ছেদ করে নারায়ণঞ্জকে কলংকমুক্ত করেছি। এই নিষিদ্ধ পল্লী থেকে কয়েক কোটি টাকা পেত বিভিন্ন মহল ওই সময়ে। শুধু নারায়ণঞ্জ থানার ওসি মাসিক ৪৫ লাখ টাকা পেত। নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল পতিতাপল্লী উচ্ছেদের। আমি জনগনের সহায়তায় ওই নিষিদ্ধ পল্লী উচ্ছেদ করতে সক্ষম হয়েছি।
গতরাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালে আযোজিত ইমাম ঐক্য পরিষদের ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন। এ সময়ে শামীম ওসমান বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে। তাই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন সবার কাছে। ওয়াজ মাহফিলে দেশের ওলামায়ে কেরামগণ ওয়াজ করেছেন। এ সময়ে উপস্থিত ছিলেন শিল্পপতি জালাল আহমেদ, নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ আলহাজ মতিউর রহমান মতি, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, ১০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, শিমরাইল ট্রাক কাভার্ডভ্যান ও পিকআপভ্যান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
ইত্তেফাক/নূহু