বিশ্ব সংবাদ | The Daily Ittefaq

নতুন বাণিজ্য চুক্তি না হলে বড় ধরনের শুল্ক আরোপ করা হবে: ট্রাম্প

নতুন বাণিজ্য চুক্তি না হলে বড় ধরনের শুল্ক আরোপ করা হবে: ট্রাম্প
অনলাইন ডেস্ক৩০ অক্টোবর, ২০১৮ ইং ১৫:৪৫ মিঃ
নতুন বাণিজ্য চুক্তি না হলে বড় ধরনের শুল্ক আরোপ করা হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ( ছবি: সংগৃহীত )
চীনের সঙ্গে শিগগিরই নতুন বাণিজ্য চুক্তি না হলে চীনের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করা হবে। সম্প্রতি এমন বক্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।খবর রয়টার্সের। 
 
গত সোমবার সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা চাই চীনের সঙ্গে  নতুন করে বাণিজ্য চুক্তি করতে।
 
তিনি আরও বলেন, আমেরিকা চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে প্রস্তুত কিন্তু আমার মনে হয় না চীন প্রস্তুত আছে। কি কারণে চীন প্রস্তুত নেই সংবাদ মাধ্যমটির এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ব্যাখ্যা দেন নি।
 
অন্যদিকে আরেক সংবাদ মাধ্যম ব্লুমবারগ জানায়, আগামী ডিসেম্বরে চীনের সঙ্গে আমেরিকার নতুন বাণিজ্য চুক্তি সফল নাহলে আমেরিকা চীনের বাকি সব পণ্যের ওপর শুল্ক আরোপ করবে।
 
ইত্তেফাক/এসআর
এই পাতার আরো খবর -
সর্বশেষ
সর্বাধিক পঠিত
facebook-recent-activity
৭ জুলাই, ২০২১ ইং
ফজর৩:৫০
যোহর১২:০৩
আসর৪:৪৩
মাগরিব৬:৫২
এশা৮:১৬
সূর্যোদয় - ৫:১৬সূর্যাস্ত - ০৬:৪৭