সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের অডিও রেকর্ড জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। খবর রয়টার্সের।
খাশোগি হত্যাকাণ্ডে সৌদি আরবের ওপর আন্তর্জাতিক চাপ বজায় রাখতে এ কাজ টি করা হয়েছে বলে জানানো হয়।
তিনি আরো বলেন, আমরা তাদের অডিও রেকর্ড দিয়েছি। তারা সব শুনেছে এবং এখন জানে কি হয়েছে। জামাল খাশোগি হত্যাকাণ্ডের ইস্যুকে বিকৃত করার কিছু নেই। সৌদি জানে কে প্রকৃত হত্যাকারী।
উল্লেখ্য, তুর্কি বান্ধবীর সাথে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। এর ১৭ দিনের মাথায় সৌদি স্বীকার করে, কসন্যুলেটেই সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়েছে।
খাশোগি দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। সৌদি রাজতন্ত্রের কঠোর সমালোচক ছিলেন তিনি।
ইত্তেফাক/এসআর